
পাকিস্তান চীন থেকে ঋণ নিয়ে সৌদিকে অর্থ ফেরত দিল
চীন থেকে ধার করে সৌদি আরবকে দ্বিতীয় দফায় ঋণের ১০০ কোটি ডলার ফেরত দিয়েছে পাকিস্তান।
রিয়াদের কাছ থেকে ইসলামাবাদ ৩৩০ কোটি ডলার ঋণ নিয়েছিল। এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম ধাপে সৌদি আরবকে আরও ১০০ কোটি ডলার ফেরত দিল।
সৌদি আরবের বাকি অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে পাকিস্তান। চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান।
চীন যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ।
আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এ অর্থ পরিশোধ করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ।
অন্যদিকে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনো পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে নি।
কিন্তু সম্প্রতি ইসরাইলকে স্বীকৃতি দিতে মার্কিন প্রভাবে সৌদি আরব চাপ দিতে থাকে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান অস্বীকৃতি জানালে চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব ঋণের ৩৩০ কোটি ডলার ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।❐
দ্য ডন



