আন্তর্জাতিকপ্রধান খবর

পাকিস্তান ৫২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে

তীব্র তাপদাহে পুড়ছে পাকিস্তান। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। চলমান গ্রীষ্ম মৌসুমে এটিই সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অফিস।

পাকিস্তান আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা শহীদ আব্বাস রয়টার্সকে বলেন, সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়ে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

তিনি বলেন, বর্তমানে মোহেঞ্জোদারো সিন্ধ প্রদেশের একটি ছোট শহর আর এ শহরের আবহাওয়া প্যাটার্ন হলো— গ্রীষ্মকালে ব্যাপক গরম, শীতকালে মৃদু শীত এবং নিম্ন বৃষ্টিপাত, অর্থাৎ প্রায় মরু আবহাওয়া।

মোহেঞ্জোদারো শহর এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জনপদগুলোর মধ্যে একটি। সিন্ধু নদীর তীরবর্তী যেসব অঞ্চলে আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা, সেই সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল মোহেঞ্জোদারো।

এই শহরের আবহাওয়া প্যাটার্ন হলো-গ্রীষ্মকালে ব্যাপক গরম, শীতকালে মৃদু শীত এবং নিম্ন বৃষ্টিপাত, অর্থাৎ প্রায় মরু আবহাওয়া। তবে ছোটো শহর হলেও এখনও মার্কেট, বেকারি, চায়ের দোকান, মেশিন-ইলেকট্রনিক্স মেরামতসহ বিভিন্ন দোকানে রীতিমতো সরগরম থাকে মোহেঞ্জোদারো।

শহরের একটি রেস্তোরাঁর মালিক ওয়াজিদ আলী বলেন, লোকজন পারতপক্ষে ঘর থেকে বের হচ্ছে না। ফলে গত বেশ কয়েক দিন ধরে রেস্তোরাঁতেও খদ্দের আসছে না। রেস্তোরাঁ খুলে প্রতিদিন আমি আর আমার কর্মচারীরা অলস হয়ে বসে থাকি।

অন্যদিকে মোহেঞ্জোদারোর স্থানীয় চিকিৎসক মুশতাক আহমেদ বলেন, অতিরিক্ত গরম থেকে বাঁচতে মানুষ খুব বেশি প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বের হচ্ছেন না। এরইমধ্যে আবার ঘন ঘন লোডশেডিংয়ে প্রাণ যায় যায় অবস্থা।

পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পাকিস্তানের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ডের পাশাপাশি এটি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ও বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension