ভারত

পার্থ-অর্পিতার ঠাঁই হতে চলেছে জেলে!

আলিপুর মহিলা ও প্রেসিডেন্সি জেলে ওই দুই বন্দির জন্য ব্যবস্থা সেরে রেখেছে জেল কর্তৃপক্ষ। এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন একাধিক ‘হাইপ্রোফাইল’ সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দি। তবে সেসব বন্দির থেকে অনেক দূরের সেলেই দপ্তরবিহীন এই অভিযুক্ত মন্ত্রীকে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইডি হেফাজত শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায় ও তার ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের স্থান হবে জেল হেফাজতে বলে মনে করেছেন আইনজ্ঞরা।

ইতোমধ্যে মন্ত্রিসভা এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এখন ইডিকে প্রমাণ দিতে হবে আদালতে যে পার্থ-অর্পিতা দোষী। তা হলেই সরাসরি জেল হেফাজত হবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আলিপুর মহিলা এবং প্রেসিডেন্সি জেলে ওই দুই বন্দির জন্য ব্যবস্থা সেরে রেখেছে জেল কর্তৃপক্ষ। এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন একাধিক ‘হাইপ্রোফাইল’ সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দি। তবে সেসব বন্দির থেকে অনেক দূরের সেলেই দপ্তরবিহীন এই অভিযুক্ত মন্ত্রীকে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর আলিপুর মহিলা জেলের বিশেষ সেলে অর্পিতাকে রাখা হবে।

কারা দপ্তরের সূত্র থেকে জানা যায়, পার্থ-অর্পিতাকে আলাদা জেলে রাখার পরিকল্পনা করা হয়েছে। কারণ পাশাপাশি দুটি জেলে যদি এই দুই বন্দিকে নিয়ে সমস্যা হয়, তাই এই বিকল্প ভাবনা। এমনকি প্রয়োজনে অর্পিতাকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারেও পাঠানো হতে পারে। পরিস্থিতি অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিটি সংশোধনাগারের সেল একেবারে সাফ রাখা হচ্ছে। সেখানে কোনো বিলাসবহুল ব্যবস্থা রাখা হচ্ছে না। কারণ তা হলে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাইরের খাবার জেলের ভেতরে আনা যাবে না। সব বন্দি যেমন খাবার পান একই খাবার পার্থ-অর্পিতা পাবেন। আদালতের যদি বিশেষ কোনো নির্দেশ থাকে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে প্রেসিডেন্সি জেলের এক কর্মকর্তা জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension