বিনোদন

‘পুলওয়ামা-বালাকোট-অভিনন্দন’ নিয়ে সিনেমা তৈরিতে শুরু লড়াই

রূপসী বাংলা বিনোদন ডেস্ক:এখনও এক পক্ষ কাল পার হয়নি পুলওয়ামা হামলার। ১২ দিনের মাথায় যদিও বদলা নিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেই ঘটনার দিন দুইও যায়নি। এরই মাঝে এই ঘটনাগুলিকে নিয়ে সিনেমা তৈরির জন্য আবেদন করতে শুরু করেছেন প্রযোজকেরা।

আর্মি, যুদ্ধ বা দেশপ্রেম ভারতীয় চলচ্চিত্রের বাজের এই সকল বিষয়ের বিশেষ কদর রয়েছে। রোম্যান্টিক সিনেমার থেকেও এসব বিষয়ের গুরুত্ব মারাত্মক। যার প্রমাণ মিলেছে বহুবার। সাম্প্রতিক অতীতে উরি হামলা নিয়ে তৈরি সিনেমায় ভালো ব্যবসা করেছে।

সেই সকল পরিসংখ্যান থেকেই পুলওয়ামা হামলা, এয়ার স্ট্রাইক কিনবা পাইলট অভিনন্দন ভার্তামানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছে চলচ্চিত্র নির্মাতারা। পুলওয়ামা, বালাকোট এবং অভিনন্দন এই সকল নামের স্বত্ত্ব পাওয়া নিয়ে রীতিমতো লড়াই করছেন প্রযোজকেরা। এমনই খবর প্রকাশ করেছে মুম্বইয়ের বিভিন্ন চলচ্চিত্র পত্রিকাগুলি।

পুলওয়ামা কাণ্ড এবং তার আগে বা পরে যে সকল ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে উত্তেজক সিনেমার ভালো উপকরণ। আর সেই উপকরণ নিয়ে রান্না করতে উদ্যত হয়েছে নির্মাতারা। তবে কে এই সকল নামের স্বত্ত্ব পাবে তা এখনও চুড়ান্ত হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension