খেলা

পূজারা-রাহানের ব্যাটে জাঁকিয়ে বসল ভারত

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ইনিংসেও চেতেশ্বর পূজারার চওড়া ব্যাটে অ্যাডিলেড টেস্টে ভালো জায়গা ভারত৷ রবিবার ম্যাচের চতুর্থ দিন লাঞ্চে ভারতের লিড ২৭৫৷ ৫৭ রানে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে৷ ১০ রানে তাঁর সঙ্গী ঋষভ পন্ত৷

প্রথম ইনিংসে ১২৭ রানের মধ্যে টিম ইন্ডিয়ার ৬ জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিল অস্ট্রেলিয়া৷ কিন্তু  সেখান থেকে ভারতীয় ইনিংসে একক প্রচেষ্টায় ২৫০ রানে পৌঁছে দিয়েছিলেন পূজারার ব্যাট৷ ১২৩ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতীয় বোলারদের হাতে পাল্টা লড়াইয়ের রসদ তুলে দিয়েছিলে সৌরাষ্ট্রের রানমেশিন৷

পর্যাপ্ত পুঁজি হাতে পেতেই ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে কোণঠাসা করতে বিশেষ সময় নষ্ট করেননি৷ প্রথম ইনিংসে অজিদের ২৩৫ রানে আটকে দেন ইশান্ত-শামি-বুমরাহ-অশ্বিনরা৷ ১৫ রানের ছোটখাটো লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভরতের হয়ে লড়াইয়ের ধ্বজা কাঁধে তুলে নেন সেই পূজারাই৷ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় দফাতেও অজি বোলারদের পথের কাঁটা হয়ে দাঁড়ান চেতেশ্বর৷

দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডারের তিন তারকা ফিরে গেলেও ঢাল হয়ে দাঁড়ান সেই পূজারা৷ বৃষ্টি-বিঘ্নিত তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছিল৷ প্রথম ইনিংসের ১৬৬ রানের লিড নিয়ে রবিবার খেলা শুরু করে ভারত৷ প্রথম ঘণ্টা দারুণ খেলেন পুজারা-রাহানে জুটি৷ দু’জনেই হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান৷ পূজারা ১৪০ এবং রাহানে ১১১ বলে হাফ-সেঞ্চুরি করেন৷

কিন্তু ব্যক্তিগত ৭১ রানে পূজারার উইকেট হারায় ভারত৷ নাথান লায়নের বলে ফরোয়ার্ড শট-লেগে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পূজারা৷ রোহিত শর্মা চূড়ান্ত ব্যর্থ৷ মাত্র ১ রান করে লায়নের শিকার তিনিও৷ তবে রাহানেকে যোগ্য সঙ্গ দিচ্ছেন পন্ত৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension