প্রধান খবরভারত

প্রচার শেষ হতেই বিজেপির উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভোট প্রচার শেষ হতেই বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সম্পাদক ইমরান খানের উপর হামলা।

রবিবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক থানা এলাকার বড় বাগান এলাকার। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই দিন রাতে বিজেপি নেতা ইমরান খান এই এলাকার দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ বড় বাগান এলাকার কুরবানী টোলাতে বাইক বাহিনী তাদের পথ আটকায়। চড়াও হয় এই সংখ্যালঘু বিজেপি নেতার গাড়ির উপর।গাড়িতে চলে ব্যাপক ভাঙচুর।

অভিযোগ গাড়ি থেকে নামিয়ে এই বিজেপি নেতা সহ আর দুই জন সহযোগীকে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। লোহার রড, বাশ দিয়ে ব্যাপক মারধর করা হয় বিজেপি নেতাকে। বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ইমরান খানের অভিযোগ স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরায় এমন কাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের নির্দেশেই তার উপর হামলা বলে দাবি বিজেপি এই নেতার। স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ইমরান খান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension