প্রধান খবরভারত

প্রত্যেকদিন কংগ্রেসের ধমক খাচ্ছেন মুখ্যমন্ত্রী, মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন ধমক খাচ্ছেন। এই ভাষাতেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মোদী। মোদী বলেন, কুমারস্বামী সরকারের আমলে দুর্বল শাসন চলছে বলে সিদ্দারামাইয়ের অনুগামীদের দাবি।

মোদী বলেন, কর্ণাটকে় কংগ্রেস ও জেডিএস জোটের মধ্যে পার্থক্য বেড়েই চলছে। উভয়ের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে দায়িত্বে ঠিক কে রয়েছেন তা জানা কঠিন। কর্ণাটকের জোট সরকারকে কটাক্ষ করে মোদী বলেন, বিরোধী জোট আসন্ন লোকসভায় এমনই মজবুর সরকার গড়তে চাইছে।

তিনি বলেন, যেভাবে কর্ণাটকের সরকার চলছে, তা রাজ্যের পক্ষে সুখকর নয়। যে পারছে যেমন-তেমনভাবে আক্রমণ শানাচ্ছে কর্ণাটক সরকারের মুখ্যমন্ত্রীর উপর। প্রত্যেকেই তাঁকে চ্যালেঞ্জ করছে।

কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকার নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জেডিএস সুপ্রিমো এইচডি দেবেগৌড়া। তাঁর কথায়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে সর্বদা সংকটের মুখে ঠেলে দিচ্ছে কংগ্রেস। কংগ্রেসের এই মনোভাব বিরোধীদের উত্‍সাহিত করছে কর্ণাটকে।

কিছুদিন আগেই কংগ্রেসের উপর প্রবল ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এমনকি পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

কংগ্রেসের বিধায়করা বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তাঁদের নেতা। এই খবর প্রকাশ্যে আসার পরই ক্ষুব্ধ হন কুমারস্বামী। তিনি বলেন, ‘কংগ্রেস সীমা অতিক্রম করছে। কংগ্রেসের উচিৎ বিধায়কদের নিয়ন্ত্রণ করা।’ সোমবার তিনি আরও বলেন, যদি এমনটাই চলতে থাকে তাহলে আমি পদত্যাগ করতে তৈরি।

উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেন, ‘সেরা মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধারামাইয়া। উনি আমাদের নেতা। এতে দোষের কী আছে?’ সাম্প্রতিককালে এমটিবি নাগরাজও একই কথা বলেন। তিনিও বলেন, সিদ্ধারামাইয়া আজও আমাদের নেতা। এমনকি কেউ কেউ কুমারস্বামীর কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension