ভারত

প্রথমবার ভারত সফরে তালেবান মন্ত্রী, পতাকা নিয়ে দ্বিধায় নয়াদিল্লি

আফগানিস্তানের জাতিসংঘ-অনুমোদিত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি এক সপ্তাহের জন্য ভারতে সফরে এসেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে ভ্রমণ করার অনুমতি দেবার পর এই সফর সম্ভব হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর ২০২১ সালে ক্ষমতায় আসে তালেবান সরকার। তারপর কোনো শীর্ষ তালেবান নেতা ভারত সফরে এলেন। তার সফরের সময় আফগান মন্ত্রী সম্ভবত ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাত করবেন। এই সফরটি আঞ্চলিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং ইসলামাবাদের প্রতিবেশীরা এটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

কারণ নয়াদিল্লি কাবুলে তালেবান সরকারের সঙ্গে তার সম্পৃক্ততা আরও গভীর করতে চায়। তবে এই সফর ঘিরে ভারত সরকারের সামনে তৈরি হয়েছে একটি ‘কূটনৈতিক দ্বিধা’, আসলে আন্তর্জাতিক রীতিতে দুই রাষ্ট্রের নেতাদের বৈঠকের সময় সাধারণত দুই দেশের পতাকা একসঙ্গে প্রদর্শিত হয়। কিন্তু ভারত যেহেতু তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তাই তালেবান পতাকা প্রদর্শনের বিষয়ে কিছুটা চাপে পড়েছে নয়াদিল্লি। তালেবান সরকারের পতাকাটি সাদা রঙের, যার উপর কালো অক্ষরে লেখা থাকে ইসলামিক শপথ বা শাহাদা। এখনও পর্যন্ত নয়াদিল্লিতে আফগান দূতাবাসে তালেবান পতাকা তোলার অনুমতি দেওয়া হয়নি। বরং সেখানে এখনও উড়ছে সাবেক প্রেসিডেন্ট আশরফ ঘানির আমলের আফগান প্রজাতন্ত্রের পতাকা।

এই বছরের শুরুর দিকে দুবাইতে মুত্তাকির সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির বৈঠকের সময় কর্মকর্তারা পটভূমিতে কোনও পতাকা না রেখে সমস্যাটি সামলেছিলেন। সেখানে ভারতের বা আফগানিস্তান কারোর পতাকা ছিল না। তবে এবার বৈঠকটি দিল্লিতে এবং বিষয়টি কর্মকর্তাদের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবে ভারত ও আফগানিস্তানের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। কিন্তু ২০২১ সালে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার পর তালেবান ক্ষমতায় এলে ভারত কাবুলে নিজের দূতাবাস বন্ধ করে দেয়। যদিও ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে ক্রমশ যোগাযোগ ও সংলাপ বাড়াচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রক। মুতাক্কির এই সফরকে তাই ভারত–আফগান সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে ‘পতাকা’ বিভ্রাট কীভাবে এড়ানো যায় তার পরিকল্পনাও চলছে।

সূত্র : এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension