
প্রথম অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশীর পদোন্নতি
নিউ ইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশের সন্তান সৈয়দ এনায়েত আলী বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভি ওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিন এশিয়ান গেমসের রানার্স আপ বক্সার। তিনি ১৯৮৮ সালের বডি বিলডিংয়ে হেভি ওয়েট মিস্টার বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন।
১৯৮৯ সালে আমেরিকা চলে আসেন। তিনি অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন এবং তিনি প্রথম ২০০৯ সালে প্রথম অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান। ২০২১ সালেও তিনিই প্রথম অক্সিলারি পুলিশ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারি সার্ভিস। বর্তমানে কমিউনিটিকে সাহায্য করতে প্রায় ১১০ জন বাঙালী ভলান্টারি সার্ভিস করছেন। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দশ্যে এই সকল বাঙালীরা কাজ করে যাচ্ছেন।
তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করে চলেছেন নিরন্তর। কমিউনিটিকে এবং পুলিশ ডিপার্টমেন্টে সাহায্য করার জন্য তারা ব্যক্তিগত উদ্যোগে এখানে যোগদান করে এবং পুলিশ ও কমিউনিটিকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন।
এনায়েত আলী বর্তমানে কুইন্স নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসেন্টে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাপার মিডিয়া লিয়াজোঁ জামিল সরোয়ার বলেন, তার এই সাফল্য দেখে আরও অনেক বাংলাদেশী অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে যোগদান করবেন। সংগঠনটির প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন এছাড়া উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, বাপার ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো ট্রেজারার অফিসার জসীম মিয়া, বাপার ট্রাস্টি সার্জেন্ট লতিফ, বাপার সদস্য অফিসার ইরফানসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।



