
মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্বান মিউজিক ফেস্টিভ্যাল আর্টিস্ট
প্রবাসে প্রিয় মাতৃভূমির ভাষা সহ দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়া ও সম্ভাবনাময় প্রতিভার মূল্যায়নকল্পে ভবিষ্যৎ তারকা সৃষ্টির প্রত্যয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্বান মিউজিক ফেস্টিভ্যাল আর্টিস্ট নামে এক ব্যতিক্রমী আয়োজন।
এক ঝাক সংস্কৃতিমনা উদিয়মান ব্যক্তিবর্গের উদ্যোগে আগামী ১৩ জানুয়ারি এই জমকালো অনুষ্ঠানটি হবে সংশ্লিষ্ট রাজ্যের গেইট অব কলম্বাস অডিটোরিয়ামে। এটি বিকেল ৫টায় শুরু হয়ে শেষ হবে রাত ১০ টায়।
শুধু মিশিগান নয়, এতে আরো অংশ নেবে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যের কণ্ঠ ও নৃত্য শিল্পী সহ নানান সংস্কৃতিমনা আর্টিস্ট। এমন একটি মহতি আয়োজনকে চমৎকারভাবে সাজাতে চলছে শেষ মুহুর্তের জোড়ালো প্রস্তুতি।
এদিকে, এই আয়োজনকে সামনে রেখে গত ৭ জানুয়ারি রবিবার রাতে ওয়ারেন সিটির বিসমিল্লাহ রেষ্টুরেন্ট শেষ মুহুর্তের প্রস্তুতি আলোচনা ও এক ডিনার পার্টির আয়োজন করেন আয়োজকগণ। এতে শতাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠান সর্বাত্মক সফল করার লক্ষ্যে দিক নির্দেশনা দেন, মিশিগানের ব্যবসায়ী ইকবাল হোসাইন ও গা এন্টারটেইটম্যান্ট হিমেল হোসাইন।
মনোমুগ্ধকর মিউজিক উৎসবটি স্পন্সর করছেন- বিশিষ্ট ব্যবসায়ী নাসির সবুজ, নাবিল সৈয়দ, জুবেল আনসারি, কবির আহমেদ, ইস্তিয়াক রুপু আহমেদ, গিয়াস তালুকদার, মাইদুল ইসলাম, আফসার আনসার, হাসান আব্বাসি, কাউসার খান,নাঈম মুমিন ও রণি রাজ্জাক।
আয়োজকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট অনুষ্ঠান স্থলে এদিন মানুষের ঢল নামবে। মুখরিত হয়ে উঠবে আশপাশ এলাকা। রাজ্য জুড়ে চাউর হবে তাদের এমন মহতি উদ্যোগের সফলতা। উৎসাহ যুগিয়ে নতুন রূপে প্রবাসী বাংলাদেশি তথা মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদেরকে আবির্ভূত করবে কণ্ঠ ও নৃত্য শিল্পীর মতো আর্টিস্টরা।



