প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার নির্দেশ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের যে পর্যায়ে নিয়ে এসেছে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, তা বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ রোববার সকালে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দিয়ে রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদও দেন তিনি। পাশপাশি রাষ্ট্রদূতদের দেন অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার নির্দেশনা।

২০১৫-১৬ অর্থবছরের জন্য শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ মোট ৫৬টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফির জন্য মনোনীত করা হয়। পণ্য ও সেবার ২৪টি খাতে অবদান রাখা এসব প্রতিষ্ঠানকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে বাণিজ্য বিকাশে যোগাযোগ ও বিদ্যুৎ খাতের উন্নয়ন, গ্যাস সঙ্কট সমাধানে ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাসহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে জোর দিয়ে রাষ্ট্রদূতদের দেন অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার পরামর্শ।

আওয়ামী লীগ সরকারের উদ্যোগেই দেশের রপ্তানি তিনগুণ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি বাড়াতে নীতিমালা প্রণয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নিয়েছে সরকার। শিল্প বিকাশে সব চাহিদা মেটাতে সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা শেখ হাসিনার।  আওয়ামী লীগের ভিশন ২০২১, ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবেই বলে নিজের প্রত্যয় আবারও তুলে ধরেন শেখ হাসিনা।  সামনে আনেন ডেল্টা প্ল্যানের প্রসঙ্গও।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension