প্রধান খবরবাংলাদেশ

রেইন ট্রি হোটেলে ধর্ষণ মামলার ন্যায়বিচারে দীর্ঘসূত্রিতার আশঙ্কা টিআইবির

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামির জামিনে মুক্তির প্রেক্ষিতে মামলাটির ন্যায়বিচার নিশ্চিতে আরও দীর্ঘসূত্রিতার আশঙ্কা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ জানিয়ে ব্যাপক আলোচিত এ মামলার বিচার দ্রুত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

জামিনের অব্যবহিত পূর্বে সংশ্লিষ্ট আদালতের বিচারকের বদলির সংবাদে জনমনে গভীর উদ্বেগ ও প্রশ্ন উত্থাপিত হওয়া স্বাভাবিক বলেও মনে করছে সংস্থাটি। একইসঙ্গে এ প্রেক্ষিতে ওই মামলার ন্যায়বিচার প্রাপ্তির পথে এ ধরনের কোনোওঅন্তরায় প্রতিহত করার জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে টিআইবি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension