বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্ত্রিপরিষদের নতুন নির্দেশনা

রূপসী বাংলা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে বিদায় ও অভ্যর্থনা জানাতে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ যেসব কর্মকর্তা উপস্থিত থাকবেন, তাদের নতুন তালিকা প্রণয়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সই করা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুয়ায়ী প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন— ১. মন্ত্রিসভার জেষ্ঠতম মন্ত্রী; ২. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী; ৩. মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়; ৪. সংসদ উপনেতা; ৫. সংসদের চিফ হুইপ; ৬. সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সাধারণ সম্পাদক; ৭. ডিপ্লোমেটিক কোরের প্রধান; ৮. স্বাগতিক দেশগুলোর মিশনপ্রধান; ৯. মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা, ১০. সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; ১১. সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ১২. সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ১৩. সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়; ১৪. পুলিশের মহাপরিদর্শক; ১৫. মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদফতর; ১৬. মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর এবং ১৭. রাষ্ট্রাচার প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ এপ্রিল ২০১৭ তারিখের জারি করা এ-সংক্রান্ত নির্দেশনা বাতিল করা হলো। এর পরিবর্তে নতুন এ নির্দেশনা কার্যকর হবে। আগে দুই জন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত থাকার কথা বলা হলেও নতুন নির্দেশনায় একজন জ্যেষ্ঠ মন্ত্রীকে থাকতে বলা হয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অপরদিকে, আগের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান বা প্রতিনিধি (যদি প্রধানমন্ত্রী বিমানের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করেন) এর উপস্থিতি বাতিল করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension