বাংলাদেশ

হ্যাকারের কবলে অর্থমন্ত্রীর ফেসবুক আইডি

রূপসী বাংলা নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) হ্যাকড হয়েছে। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই আইডি (Ahm Mustafa Kamal) থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েস্ট বা বার্তা কারও গেলে বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন এবং অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দ্রুতই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension