প্রধান খবরবাংলাদেশ

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

রূপসী বাংলা নিউজ ডেস্ক: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানিয়েছেন।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফর শেষে তিনি ফিরলেন।

ফিনল্যান্ড থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। দোহার হাম্মাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল তার যাত্রাবিরতি।

এই সফরে গত ২৮ মে জাপানের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে আড়াইশ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি হয়।

জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে শেখ হাসিনা সৌদি আরবে যান। সম্মেলনে অংশ নেওয়ার পর ওমরাহ পালন করেন তিনি, জিয়ারত করেন মহানবীর (স.) রওজা। সৌদি আরব থেকে গত ৩ জুন প্রধানমন্ত্রী ফিনল্যান্ড যাত্রা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension