প্রবাস

প্রিয়বাংলার সভাপতির ডক্টরেট ডিগ্রি অর্জন

ডিএমভি কমিউনিটির প্রিয়লাল কর্মকার সম্প্রতি ইউনিভার্সিটি অব ফিনিক্স থেকে ডক্টর অব ম্যানেজমেন্ট (ডিএম), অর্গানাইজেশনাল লিডারশিপ, স্পেশালাইজড ইনফরমেশন সিস্টেম টেকনোলজি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল ম্যানেজমেন্ট ও গ্রুপ সাপোর্ট সিস্টেমের তাৎপর্যের ওপর একটি কোয়ালিটেটিভ ডিস্ক্রিপটিভ কেস স্টাডি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ১৪ বছরে প্রিয়লাল কর্মকারবিশ্ববিদ্যালয়ের তিন জন গবেষণা ও গবেষণামূলক কমিটির সদস্য ড. ডোনোভান (চেয়ার), ড. রাইট (ইউনিভার্সিটি রিসার্চ মেথডলজিস্ট) এবং ড. গর্ডন (প্যানেল ভ্যালিডেটর) তত্ত্বাবধানে এই ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য ড. প্রিয়লাল কর্মকার বর্তমানে পেন্টাগনের প্রতিরক্ষা সচিবের সহকারীর প্ল্যান এন্ড পলিসি ডেভেলপমেন্টে একজন প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছেন। এছাড়্রাও তিনি ইউ এস মেরিন ভেটারেন (ইউ এস মেরিনের একটিভ সদস্য ছিলেন), পেন্টাগনের বর্তমান অবস্থানের পাশাপাশি, গত ২৩ বছর ধরে উনি ইউ এস ফেডারেল গভমেন্টের বিভিন্ন সেক্টর যেমন, ডিফেন্স হেলথ এজেন্সি, নেভি এবং মেরিন কোর এর বিভিন্ন কমান্ড সহ অন্যান্য ফেডারেল সংস্থাগুলির জন্যও কাজ করেছেন।

তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও পিএমপিআই থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সার্টিফিকেশন এবং অরাকল থেকে (ওসিপি) অরাকল সার্টিফাইড প্রফেশনাল সার্টিফিকেশন অর্জন করেছেন।

তিনি জাতীয় প্রতিরক্ষা পদক, প্রতিরক্ষা মেধাবী মাস্ট, নেভি ইউনিটের প্রশংসা, নেভি কলেজ থেকে প্রশংসার সনদ, আর্লিংটন কাউন্টি বোর্ড থেকে প্রশংসা এবং স্বীকৃতি, প্রতিরক্ষা স্বাস্থ্য সংস্থা থেকে বিশেষ স্বীকৃতি এবং প্রশংসা পুরষ্কার ও ফেডারেল লেংথ অব সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension