
প্রেসিডন্ট ট্রাম্পের নামে মামলা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট: প্রধান হোয়াইট হাউজ সংবাদ প্রতিবেদক জিম অ্যাকোস্টার উপর হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউজের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দেশটির ঐতিহ্যবাহী গণমাধ্যম সংস্থা সিএনএন।
০৭ নভেম্বরবুধবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিবাসী ইস্যুতে প্রশ্ন করেন সিএনএন প্রতিবেদক অ্যাকোস্টা। এই প্রশ্নকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের এক পর্যায়ে অ্যাকোস্টাকে হোয়াইট হাউজে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
পরে স্থানীয় সময় গতকাল ১৩ নভেম্বর সোমবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে ট্রাম্প ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে সিএনএন । মামলায় অভিযুক্ত অন্যরা হলেন হোয়াইট হাউসের চিফ স্টাফ জন কেলি, প্রেস সচিব সারাহ স্যান্ডার্স, ডেপুটি চিফ স্টাফ ফর কমিউনিকেশন বিল সাইন, সিক্রেট সার্ভিস ডাইরেক্টর জোশেফ ক্লাঙ্কি ও সিক্রেট সার্ভিস অফিসার জন ডোয়ের।
মামলার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে একজন সাংবাদিকের বিরুদ্ধে অসাংবিধানিক আচরন প্রদর্শন ও সিএনএনের গনমাধ্যম আইন লঙ্ঘনের বিষয় উল্ল্যেখ করা হয়।
সিএনএন জানায়, এই মামলা দায়েরের কারণে তাদের দমনে পদক্ষপ নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমটি আর জানায় যে, তারা চায় সংবাদদাতা জিম অ্যাকোস্টাকে যত তাড়াতাড়ি সম্ভব হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হোক। এ ছাড়া তার বিরুদ্ধে ভবিষ্যতে যেন এমন নিষেধাজ্ঞা আবারও আরোপ না করা হয় তা নিশ্চিত করা হোক।
সূত্র; সিএনএন



