প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপির ফরম বিক্রির সময় ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন ফরম উৎসবমুখর পরিবেশে বিক্রি হচ্ছে। প্রায় এক দশক ক্ষমতার বাইরে থাকা দলটির নেতারা সকল বাধা বিপত্তি অতিক্রম করে ধানের শীষের মনোনয়ন ফরম সংগ্রহ করছে।

আজ নভেম্বর ১৩ মঙ্গলবার, ফরম বিক্রির দ্বিতীয় দিন সকাল ১০টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে রাত ৮টা পর্যন্ত।

ফরম বিক্রিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন। নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত রয়েছে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়।

বিএনপি সূত্রে জানা গেছে, ফরম বিক্রির দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত ফরম বিক্রি তিন হাজার ছাড়িয়ে গেছে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সকাল থেকে যে পরিমাণ ফরম দেওয়া হয়েছে তার ৫০ ভাগ টাকা আমাদের হাতে পৌঁছেছে।

বিএনপি’র দফতরের সূত্রে জানা যায়, সকালে এক হাজার এবং দুপুরের পর আরও ছয়শ’ ফরম বুথে দেওয়া হয়। বিকেলে আবার দুই দফা ৫০ ও ১০০টি করে ফরম বুথে দেয়া হয়।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলে রাত ৮টা পর্যন্ত। প্রথম দিনের তথ্য তুলে ধরে ওইদিন রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, সারাদিনে ১৩২৬টি ফরম বিক্রি হয়েছে।

এছাড়া ফরম বিক্রির সময় আরও দুই দিন বাড়িয়ে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনের মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত সাত ঘণ্টায় ১ হাজার ১৯৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক পৃথক বুথে মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত রংপুর অঞ্চলে ৪৬টি, রাজশাহীতে ১১১, বরিশালে ৬৮, খুলনায় ১১৯, সিলেটে ৪৬, চট্টগ্রামে ৮৮, কুমিল্লায় ৫০ এবং ঢাকা-ময়মনসিংহ অঞ্চলে ৬৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

বিএনপির মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। তবে জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা। উল্লেখ্য, গত রোববার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension