
শাহজালাল সুজন
সাধ জেগেছে মনের মাঝে
দেখবো পাহাড় মেঘের সাঝে
প্রিয়ার হাতটি ধরে,
দীঘা সায়র দুজন মিলে
কইবো কথা তোমার দিলে
প্রেম লহরী স্বরে।
সুইজারল্যান্ডে জেনেভা আর
দেখবো ছুঁয়ে হালং বে পাড়
আরো যাব চীনে,
হ্যানয় জুরিখ স্বপ্নের মতো
গ্রেট ওয়ালের স্নিগ্ধ যতো
মেঘটা দিব কিনে।
সিগিরিয়া মালদ্বীপ দেখে
ডুয়ার্স বাটাম স্মৃতি রেখে
গিজা ডাকছে সুরে,
ফুকেট শহর চক্ষু মেলে
পাতায়া স্রোত অঙ্গে খেলে
ফাল্গুনী মন জুড়ে।



