
শারমিন নাহার ঝর্ণা
এই যে সংসারের জন্য মানুষটা
সারাদিন গাধার মতো খাটে
শরীরের এক বিন্দু ঘামের খবর কে রাখে?
কারো চাই পোশাক, কারো চাই দামি ফোন
কারো চাই গহনা, কারো চাই শাড়ি, কারো চাই…
এত চাওয়ার ভিড়ে সেই মানুষটা চাওয়া
জলীয় বাষ্প হয়ে উড়ে যায় সাদা মেঘে…
আমরা যে যার মতো চাইতে থাকি…
আমাদের চাওয়ার গভীরতা পরিমাপ করি না
মানুষটা ছুটতে থাকে গভীরতা ভরাট করতে
দিন শেষে একটা লাইন উপহার দেই তাকে..
কী এমন করেছিস সংসারের জন্য?
ওটুকু আজকাল সবাই করে।
তারপর জীবনের সময় সংকীর্ণ হয়ে যায়
তখন কেউ আর মনে রাখে না।



