
আন্তর্জাতিক
ফিনল্যান্ডে স্কুলে বন্দুকধারীর গুলিতে ১ শিশু নিহত, আহত ২
ফিনল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১ শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ২ শিশু। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টার দিকে ভান্তা শহরের ভিয়েরতোলা স্কুলে এই ঘটনা ঘটে।
হতাহতদের প্রত্যেকের বয়স ১২ বছর। এ ঘটনায় ১২ বছর বয়সী এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টার দিকে ভান্তা শহরের ভিয়েরতোলা স্কুলে এই ঘটনা ঘটে। আহতদের ২টি অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার কারণ এখনো জানা যায়নি।
এদিকে, এ ঘটনার পর সেখানকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, স্কুলটিতে ৭ থেকে ১৫ বছর বয়সী অন্তত ৮শ শিক্ষার্থী ও ৯০ জন কর্মী রয়েছেন।
ইস্টার সানডের সাপ্তাহিক ছুটির পর এদিন ক্লাসে ফিরেছিল শিক্ষার্থীরা।



