আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের কোরবানি দিতে দিচ্ছে না ইসরায়েল

কোরবানির পশু প্রবেশে বাধা দিয়ে ফিলিস্তিনিদের কোরবানি দিতে দিচ্ছে না ইসরায়েল। গাজার সব কয়টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে কোরবানির পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে দখলদার বাহিনী। গাজার মিডিয়া অফিস শনিবার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, দখলদার বাহিনী একটি নতুন অপরাধ করেছে।

রাফা সীমান্ত ক্রসিং দখল ও গাজার সব ক্রসিং বন্ধ করে কোরবানির পশু প্রবেশে বাধা দিয়েছে। এই নিষেধাজ্ঞাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞা বলে অভিহিত করেছে গাজার মিডিয়া অফিস।

তারা জোর দিয়ে বলেছে, নৈতিক ও আইনগত দায়িত্বের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় গণহত্যা বন্ধ করতে এবং মুসলিমদের অধিকার ও মানবাধিকারের এই নির্মম লঙ্ঘন বন্ধ করতে গুরুত্ব সহকারে হস্তক্ষেপ করতে হবে।

গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

আহত হয়েছে আরো ৮৫ হাজারের বেশি মানুষ। টানা আট মাস ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজার লাখ লাখ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিতে ভুগছে।
ইসরায়েলের হামলায় মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছে বহু গবাদি পশু। অনাহারেও মারা গেছে অনেক।

এর ফলে এ বছর সেখানে কোরবানির পশুর দাম বেড়েছে কয়েকগুণ। এ অবস্থায় বাইরে থেকে পশু প্রবেশে বাধা দেওয়া গাজাবাসীর জন্য নতুন সংকট হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension