
প্রধান খবরভারত
ফের অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে,কয়েকদিন ধরে শুধু তরল খাবার খাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চোখ মেলে তাকাচ্ছেনও না।
উল্লেখ্য, মাসখানেক আগেই বেশ কিছুদিন হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে ৷



