বিনোদন

ফের আতিফ-ম্যাজিকে বলিউড

রূপসী বাংলা ডেস্ক: প্রেম হোক বা প্রেমের ব্যার্থতা, সব অনুভূতিই পরিচালক ফুটিয়ে তোলেন  গানের মাধ্যমে৷ এই ধরণের গানের জন্য পরিচালক ছাডা়ও সঙ্গীতকারের অবদান অনস্বীকার্য৷ সেই যাদুই ধরা পড়ে গায়ক আতিফ আসলামের গলায়৷ আতিফ ম্যাজিক ফের ছড়ালো টিনসেলে৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বত্তি গুল মিটার চালু’ ছবির নতুন গান ‘দেখতে দেখতে’৷ল যা গেয়েছেন আতিফ আসলাম৷

অনেকদিন পর বলিউডে আতিফ আসলামের গান৷ স্বভাবতই ছবির গুরুত্ব বাড়াতে পারে আতিফের গানই৷ বরাবরই বলিউডে আতিফ আসলামের গান অন্যরকম মান্যতা পেয়ে এসেছে৷ আবারও সেই ম্যাজিক দেখতে পাবেন দর্শকরা৷ এমনিতেই,‘বত্তি গুল মিটার চালু’র ট্রেলার চর্চার বিষয় হয়ে উঠেছে৷

ট্রেলারের প্রথমদিকে ছবিটি কমেডি মনে হোলেও আসলে কমেডির মোড়কে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে কড়া জবাব৷ তবে ডার্ক কমেডি ভেবে বসলে কিন্তু ভুল করবেন৷ আজকাল কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ছবি বলে ভাগাভাগি করা চলে না৷ কারণ কমার্শিয়াল ছবিতেও হিরো-হিরোইনের নাচ এবং রোম্যান্স ছাড়াও দর্শকের মনে দাগ কাটার মতো অনেক কিছুই থাকে৷ সেই ধরণের সামাজিক বার্তা দিতেই ‘বত্তি গুল মিটার চালু’৷

শাহিদ, শ্রদ্ধা এবং দিব্যেন্দু ছবির মুখ্য তিনটি চরিত্র৷ তিন বন্ধু বিমল (শাহিদ), নৌটি (শ্রদ্ধা) এবং ত্রিপাঠি (দিব্যেন্দু) যে জায়গায় থাকে সেই পাহাড়ি এলাকায় বিদ্যুতের খুব সমস্যা৷ চব্বিশ ঘন্টায় অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না৷ এমনই পরিস্থিতিতে অদ্ভুতভাবে ত্রিপাঠির কাছে আড়াই লাখ টাকার বিল পৌঁছে যায়৷ যে জায়গায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না সেখানে এতো টাকার বিল আসে কী করে!সমাজের ওপরের মহল থেকে শুরু করে ইলেকট্রিসির অফিসেও কথা বলে এই বিলের কারণ খোঁজার চেষ্টা করে সে৷ উল্টে তাকে হুমকি দেওয়া সময় মত বিল পেমেন্ট না করলে তাঁর বাড়িতে ওয়ারেন্ট যাবে৷ পরিস্থিতির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ত্রিপাঠি৷ এখান থেকেই ছবির মোর ঘুরবে৷

ছবিটির মিউজিক এখন থেকে দর্শকের মন ছুঁয়েছে৷ তার উপর আতিফ আসলামের স্নিগ্ধ কন্ঠে ট্রেলারেই ছবি হিট হয়ে যাওয়ার মতই অবস্থা৷ ছবিটির পরিচালনায় ছব্ির পরিচালক শ্রী নারায়ণ সিং, অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুধীর পান্ডে, সুপ্রিয়া পিলগাওকরকে৷ এই ছবিটির মাধ্যমে বহুদিন পর বিগস্ক্রিনে ফিরছেন ফারিদা জালাল৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension