
ফোবানার ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি বহিস্কার
একের পর এক সংগঠন বিরোধী কার্যকলাপে লীপ্ত থাকার অভিযোগে ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী হিরো এবং সেক্রেটারি মাসদু রব চৌধুরীকে ফোবানা থেকে বহিস্কার করা হয়েছে।
নিউ ইয়র্ক থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ফোবানা নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী হিরোর বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে ১৬ জুন ফোবানার নির্বাহী কমিটির বৈঠকে চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক সভা মুলতবী ঘোষণা করার পরও সম্পূর্ণ অবৈধ ও অসাংগঠনিকভাবে সভাপতিত্ব করেন এবং তার সভাপতিত্বে নির্বাহী কমিটির কিছু সদস্যের উপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক রুলিংকৃত সম্মেলনের তারিখ পরিবর্তন করে সংগঠন ও সম্মেলন বিরোধী অবৈধ সিদ্ধান্ত গ্রহণে সহযোগীতা করেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার পর সম্পর্ণূ অসাংগঠনিক ভাবে চেয়ারম্যানকে পাশ কাটিয়ে ফোবানার সাব কমিটি গঠন। আসন্ন ৩৫তম ফোবানা সম্মেলনকে বাধাগ্রস্থ করার জন্য স্বাগতিক কমিটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা অব্যাহত রাখেন।
এদিকে এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে বিগত ১৬ জুন ফোবানার নির্বাহী কমিটির বৈঠকে চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক সভা মুলতবী ঘোষণা করার পর সম্পূর্ণ অবৈধ ও অসাংগঠনিকভাবে সভা পরিচালনা করা।
২. চেয়ারম্যান কর্তৃক রুলিংকৃত ৩৫তম ফোবানা সম্মেলন তারিখ নিয়ে সম্মেলন বিরোধী অবৈধ সিদ্ধান্ত গ্রহনে সহযোগীতা করা।
৩. ১৭ জুন চেয়ারম্যানকে না জানিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে ফোবানার ওয়েবসাইট, ইমেলই ও সোসাল মিডিয়া একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করে সম্মেলন বিরোধী বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা পরিচালনা করা।
৪. ১৯ জুন মধ্যরাতে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যানের অনুমোদন ও স্বাক্ষর ব্যতীত সম্পূর্ণ অবৈধভাবে সম্মেলনের তারিখ পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর প্রেস রিলিজ বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রচার।
৫. সাম্প্রতিক সময়ে স্বাগতিক কমিটির ক্যালিফোর্নীয়া তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বিরোধীতা করে কমিউনিটি নেতৃবৃন্দকে টেক্সট ম্যাসেজ প্রদান।
৬. ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটিকে অর্থ সহ অন্যান্য সহযোগীতা না করার জন্য স্পন্সরদেরকে প্ররোচিত করা।
৭. অর্থ সহ অন্যান্য লেনদেনে ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির সাথে যোগাযোগ না করে তার সাথে যোগাযোগের জন্য প্ররোচনা প্রদান ও বিভ্রান্তীমুলক তথ্য, প্রেস রিলিজ সোস্যাল মিডিয়ায় প্রচার।
৮. নির্বাচিত হবার থেকে চেয়ারম্যানের প্রায় প্রতিটি রুলিং অমান্য করা।
৯. বিভিন্ন সভায় উপদেষ্টাদেরকে অগ্রাহ্য ও অপমান করা।
১০. ফোবানার প্রতিটি নির্বাহী মিটিং এর পূর্বে ফোবানার কিছু সদস্যদেরকে নিয়ে জুম মিটিং করে ফোবানার ভিতরে ও গরুপিং ও আভ্যন্তরিন কোন্দল সৃষ্টি।
১১. ফোবানার ঐক্য প্রক্রিয়া নস্যাতের চেষ্টা।
ওপরে বর্ণিত সমস্ত অভিযোগের ভিত্তিতে ফোবানার অপারেটিং প্রসিডিউরের আর্টিকেল ১৭ সেকসন ৫ এর জিরো টলারেন্স নীতির আলোকে ভাইস চেয়ারম্যান ড. আহসান চৌধুরী হিরো এবং এক্সিকিউটিভ সেক্রেটারি মাসদু রব চৌধুরীকে আজীবনের জন্য ফোবানা থেকে বহিস্কার করা হয়েছে। ওপরে বর্নিত অপরাধ সমুহের সাথে অন্য কারো সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেলে তাদের বিরিুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।



