প্রবাস

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে সড়ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সড়কের নামকরণ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চূয়ালে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় বক্তব্য রাখেন মেরিল্যান্ড হাউস মেম্বার ডেলিগেট রবিন টি লুইস, ডেলিগেট হ্যারি ভেন্ডারি, গভর্নর অফিসের কমিশনার ড. স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, স্থানীয় মূলধারার রাজনীতিক গভর্নর অফিসের সাবেক কমিশনার আনিস আহমেদ প্রমুখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি মেরিল্যান্ড আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে শতশত প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এই সড়কটির ফলক উন্মোচন করেন মেরিল্যান্ড স্টেট ডেলিগেট রবিন টি লুইস।

উদ্বোধনী বক্তব্যে রবিন টি লুইস বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানাতে পেরে বাল্টিমোরবাসী অত্যন্ত আনন্দিত।

জিয়াউর রহমানকে আন্তর্জাতিক নায়ক উল্লেখ করে তিনি বলেন, তাকে সম্মান জানানোর অর্থ হচ্ছে গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতি সম্মান জানানো। কারণ জিয়াউর রহমান যেমন দেশ গড়েছেন, তেমনি মানুষের অধিকারকেও সমুন্নত রেখেছেন।

ডেলিগেট হ্যারি ভেন্ডারি বলেন, আজকের এই আনন্দ কেবল বাংলাদেশি কমিউনিটির নয় সমগ্র এশিয়ান কমিউনিটির। এই শহরে প্রেসিডেন্ট জিয়ার নামে যে সড়কের ফলক উন্মোচিত হলো তা চির অম্লান থাকবে।

সাবেক কমিশনার আনিস আহমেদ বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সকল দল ও মতের রাজনীতির সুযোগ অবারিত করেছিলেন। বিশ্ব সভায় বাংলাদেশ পরিচিতি পেয়েছিলো তার মাধ্যমে। গোটা বিশ্ব আজও জিয়াউর রহমানের অভাব তীব্রভাবে অনুভব করে। জিয়াউর রহমান ওয়ে নামকরণ তার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension