বিনোদন

ফ্যাশন শো-র ব়্যাম্পে আচমকাই নাচতে শুরু করলেন অনিল-রণবীর

রূপসী বাংলা বিনোদন ডেস্ক:অনিল কাপুর বা রণবীর সিং। এঁরা কোনও শো-তে আছেন আর সেখানে ‘মস্তি’ হবে না এমন হতে পারেনা। অন্তত তেমনই বিশ্বাস করেন ফিল্ম জগতের লোকজন। আর তাঁদের ধারণা যে অমূলক নয় তা প্রমাণ হল ল্যাকমে ফ্যাশন উইকে গত শনিবার রাতে ফ্যাশন ডিজাইনার রাঘবেন্দ্র রাঠোরের নতুন কালেকশনের শো-তে। ব়্যাম্পে মডেলদের পাশাপাশি বিশেষ ধরণের ‘বন্ধগলা’ পোশাকে হাঁটেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। এই শোয়ের শো স্টপার ছিলেন তিনি এবং তাঁর কাকা অনিল কাপুর।

জাহ্নবীর সঙ্গে ব়্যাম্পে হাজির হন অনিল। হেঁটে যাচ্ছিলেন ব়্যাম্প ধরে। যাবতীয় ফোকাস তখন তাঁর ওপর। তখনই আবার দর্শকাসনে বসেছিলেন অভিনেতা রণবীর সিং। অনিল যখন মধ্যপথে তখন দর্শকাসন থেকেই নাচের অঙ্গভঙ্গি করে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন রণবীর। অনিল খুশি হন। কিন্তু হাঁটাটা আগে পূর্ণ করেন। শো স্টপার হিসাবে জাহ্নবীকে নিয়ে ফেরার সময় তিনি রণবীরকে দর্শকাসন থেকে ব়্যাম্পে টেনে তুলে নেন।

হলে উপস্থিত সকলে অবাক হয়ে যান। সাধারণত ফ্যাশন শো ব়্যাম্পের কিছু প্রচলিত রীতি আছে। নিয়ম আছে। সেগুলি মেনেই ফ্যাশন শো হয়। এখানে কিন্তু হল একটু অন্যরকম। অনিল কাপুর ও রণবীর সিং সিং ব়্যাম্পে নাচে মেতে ওঠেন। দর্শকরাও অবাক হয়ে যান। একটা না ভোলা স্মৃতি হয়ে থাকে অনিল-রণবীরের এই হৈচৈ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension