প্রধান খবরবাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।  সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি।

এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension