বাংলাদেশরাজনীতি

বর্তমান সরকার জুয়ারিদের সরকার: ফখরুল

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বর্তমান সরকার জুয়ারিদের সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার জুয়ার আশ্রয় নিয়েছে। অনিয়ম, ব্যর্থতার দায় নিয়ে সরকারকে এখনই পদত্যাগ করা উচিত। সরকারের নির্দেশেই সরকারি কর্মচারীরা দুর্নীতি করছে। এই সরকার যেন পাকিস্তানী হানাদারের মত নির্যাতন করছে।

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, যুবলীগ সভাপতি বলছেন আমাদের কেন ধরছেন, তাদের (প্রশাসন) ধরেন। আপনারাই তো দেশ চালাচ্ছেন। আপনাদের নির্দেশেই এসব অপকর্ম হচ্ছে।

ফখরুল বলেন, এটা এখন সম্পূর্ণভাবে গেমলারদের হাতে পড়ে গেছে। গেমলিংয়ে চলে গেছে। আর চাঁদাবাজি। চিন্তা করতে পারেন, আওয়ামী লীগের ছোটনেতা, বড়নেতা, পাতিনেতা-তাদের দাপটে বাংলাদেশে আর কেউ থাকতে পারছে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে দাবি করে ফখরুল অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension