বিনোদন

বলিউডে নারী স্বাধীনতা নিয়ে ছবি অর্থহীন: রবিনা টন্ডন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: “আমাদের ইন্ডাস্ট্রি যখন নারীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়, তখন এখানে নারী স্বাধীনতা নিয়ে এত ছবি করাও আসলে অর্থহীন হয়ে যায়। তনুশ্রী দত্তের বিষয়ে সবার চুপ থাকাটা বিরক্তিকর”। আরও এক নারী সমর্থন পেলেন অভিনেত্রী। আজ সকাল থেকে একের পর এক বেশ কিছু ট্যুইট করেছেন রবিনা। যেখানে তিনি লিখেছেন, ” হয়তো সে সময়ের কোনও প্রমাণ নেই। আর অনেকেই এখন মুখ খুলবেন না। তবে নিশ্চয়ই তনুশ্রীর কাছে এই ঘটনা তাঁর জীবনটাই অনেকটা বদলে দিয়েছে।” একই সঙ্গে অবশ্য তিনি জানান, “আমি নানার সঙ্গে ‘মুস্তাফা’য় অভিনয় করেছি। তাঁর ব্যবহারের কথাও শুনেছি। তবে নিজের চোখে দেখিনি। বরং আমার সঙ্গে তিনি বেশ বিনীত, ভদ্র আচরণ করেছিলেন।”

সোশ্যাল মিডিয়ায় থেকে খবরের কাগজ-চারিদিকে একটাই খবর, “তনুশ্রী দত্তকে যৌন হেনস্থা করেছেন নানা পাটেকার”। সত্যি-মিথ্যার যাচাই না করে, এদল কাদা ছিঁটকাচ্ছে নায়িকার দিকে। তো অন্য পক্ষ আঙুল তুলছে নায়কের দিকে। আর এসবের মাঝে নিজেকে নাকি গৃহবন্দি করেছেন অভিনেতা। এমনটাই খবর ছড়িয়েছে বলিপাড়ায়।

বর্তমানে রাজস্থানের জয়শেলমীরে রয়েছেন অভিনেতা। সৌজন্যে ফারহা খানের আগামী ছবি ‘হাউজফুল ৪’। গত সপ্তাহে ছবির টিম নিয়ে উড়ে গিয়েছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন খোদ পরিচালক। যেখানে ছিল নানাও। কিন্তু গতকাল ছবির নায়িকা কীতি সোনান একটি ছবি ইনস্টা অ্যালবামে পোস্ট করেছেন। যেখানে ছবির অন্য কলা কুশলীরা থাকলেও নেই নানা।

সূত্রের খবর, তনুশ্রী মুখ খোলার পর থেকে নাকি শ্যুটিং ফ্লোরে আসছেন না অভিনেতা। এমনকি নানা নাকি ঘর থেকে বার হচ্ছেন না। তবে সম্প্রতি নানার আইজীবী রাজেন্দ্র শিরোদকর জানিয়েছে, “মিথ্যা এবং অসত্য অভিযোগের ভিত্তিতে আমরা তনুশ্রী দত্তকে আইনি নোটিস পাঠানোর সবরকম প্রস্তুতি নিচ্ছি। মিথ্যা কথা বলার জন্য ক্ষমা চাইতে হবে বলেই আমরা নোটিস পাঠাচ্ছি।”

তনুশ্রী এবং নানা পাটেকর

যদিও দশ বছর আগের পরিস্থিতির মতো, আজও অমিতাভ বচ্চন, সলমন খান, আমির খানের মতো অভিনেতারা তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে খুলতে নারাজ। তবে নায়িকার কথায়, “এ লিস্টেড স্টাররা, বড়ো বড়ো অভিনেতারা নানা পাটেকারের সঙ্গে ক্রমাগত কাজ করে যাচ্ছেন৷ অক্ষয় কুমার, রজনীকান্ত প্রত্যেকেই ওনার সঙ্গে কাজ করেন৷ বলিউডের শীর্ষে থেকেও যদি তোমরা অন্যায় বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে না পারো তাহলে কী লাভ বড়ো অভিনেতা হয়ে?”

অভিনেতা ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর এবং রিচা চাড্ডা দাঁড়িয়েছেন নায়িকার পাশে। এমনকি তনুশ্রীকে সমর্থন জানিয়ে ট্যুইট করেছেন ট্যুইঙ্কেল খান্নাও। তবে খান্না ডটারের এই ট্যুইটের পর তনুশ্রী তাঁকে রিট্যুইট করে বলেন, ‘”ধন্যবাদ ম্যাডাম। কিন্তু, আপনার স্বামীও নানা পটেকরের সঙ্গে অন্য একটা ছবির জন্য শুটিং শুরু করতে চলেছেন। সেটার কী হবে?”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension