
বলিউড তারকা সঞ্জয় দত্ত করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি
করোনার উপসর্গ নিয়ে বলিউড তারকা অভিনেতা সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের ‘মুন্নাভাই’কে। বুকে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাক্তাররা জানিয়েছেন, তাকে আইসিইউতে রাখা রয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
গত সপ্তাহে ২৯ জুলাই নিজের জন্মদিন কাটিয়েছেন ৬১ বছরের সঞ্জয় দত্ত।
ভারতের সংবাদমাধ্যম এএনআই টুইটারে লিখেছে, ‘অভিনেতা সঞ্জয় দত্ত শ্বাসকষ্টের সমস্যার ফলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কোভিড ১৯ পরীক্ষা ফল নেগেটিভ তবে তিনি এখনও আরও কিছু সময় সেখানে চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য রয়েছেন। তিনি সম্পূর্ণভাবে ভালো আছেন: লীলাবতী হাসপাতাল, মুম্বাই, মহারাষ্ট্র।’
Actor Sanjay Dutt (in file pic) admitted to Lilavati hospital in Mumbai after he complained of breathlessness. His COVID-19 report is negative but he is still there for some time just for medical observation. He is perfectly fine: Lilavati hospital, Mumbai, Maharashtra pic.twitter.com/YTWomFsFtX
— ANI (@ANI) August 8, 2020
সঞ্জয় দত্ত নিজের টুইটারে লেখেন, ‘সবাইকে নিশ্চিত করে জানাতে চাই যে আমি ভালো আছি। আমি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি এবং আমার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ। লীলাবতী হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মীদের সহযোগিতা ও যত্নে রয়েছি, দুয়েক দিনের মধ্যেই আমি বাড়ি ফিরে যাব। আপনাদের শুভকামনা ও দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
Just wanted to assure everyone that I’m doing well. I’m currently under medical observation & my COVID-19 report is negative. With the help & care of the doctors, nurses & staff at Lilavati hospital, I should be home in a day or two. Thank you for your well wishes & blessings 🙏
— Sanjay Dutt (@duttsanjay) August 8, 2020
জানা গেছে, সঞ্জয় দত্তের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল, সে কারণে বুকে অস্বস্তি বোধ করেন তিনি।
তবে সঞ্জয় দত্তের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কিন্তু করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনাও রয়েছে, সে কারণে আরটি-পিসিআর পরীক্ষার জন্য আবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নন-কোভিড ওয়ার্ডে রাখা হয়েছে।
সঞ্জয়ের চিকিৎসক জলিল পারকার জানিয়েছেন, কেন এ অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে, তা জানতে বেশ কিছু পরীক্ষা করা হবে।❐



