
বলিউড থেকে অনুষ্কাই একমাত্র শক্তিশালী মহিলাদের তালিকায়
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডে একমাত্র শক্তিশালী মহিলা অনুষ্কা শর্মা। ফরচুন ইন্ডিয়ার ২০১৯-এর তালিকা অন্তত তেমনই বলছে। এই তালিকায় নাম থাকা যে কোনও বলি তারকাদের কাছেই বিরাট ব্যাপার। কিন্তু এবার সেই তালিকায় অনুষ্কাই একমাত্র বলি অভিনেত্রী।
শুধু তাই নয়। এই তালিকায় যে সমস্ত মহিলাদের নাম রয়েছে, তার মধ্যে অনুষ্কাই সবচেয়ে কনিষ্ঠ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অনুষ্কার প্রোডাকশন হাউস খুব ভাল কাজ করছে। এনএইচ১০, ফিল্লৌরি এই ছবিগুলি বিশেষ ছাপ রেখেছে। এছাড়াও তাঁর প্রযোজনায় বেশ কিছু ওয়েব সিরিজও রয়েছে। তাই তিনি এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
ফরচুন ইন্ডিয়ান শক্তিশালী মহিলাদের তালিকায় ৩৯ নম্বরে রয়েছেন অনুষ্কা শর্মা। তাঁর ঠিক আগেই রয়েছেন টেলি ধারাবাহিক ও চলচ্চিত্র প্রযোজক একতা কাপুর। এই তালিকায় তাঁরাই রয়েছেন যাঁরা ব্যবসা, ও সামাজিক ও সাংস্কৃতিক মতামতের মাধ্যমে সমাজে বিশেষ ছাপ রেখেছেন।



