খেলা

বল-বিকৃতির ঘটনা দিয়ে স্মিথদের বিচার করা ঠিক নয়, বলছেন রোহিত শর্মা

রূপসী বাংলা ডেস্ক:বল-বিকৃতির ঘটনার নিন্দা করলেও, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের পাশেই আছেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি ট্যুইট করে বলেছেন, ‘স্টিভ স্মিথকে বিমানবন্দরে ঘিরে ধরে নিয়ে যাওয়া এবং তাঁর সাম্প্রতিকতম সাংবাদিক বৈঠকের ভিডিও আমার মধ্যে অনুরণিত হচ্ছে। খেলার স্পিরিট যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা অস্বীকার করা যাবে না। ওরা ভুল করেছে এবং সেটা স্বীকার করেছে। আমার এখানে বসে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। তবে ওরা মহান খেলোয়াড়। এই ঘটনার মাধ্যমে ওদের বিচার করা ঠিক নয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension