প্রধান খবরভারতরাজনীতি

বাংলাকে ‘অতি স্পর্শকাতর’ তকমা দেওয়ায় অবস্থান বিক্ষোভে তৃণমূল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বৃহস্পতিবার বাংলাকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হয় বিজেপি৷ বাংলাকে এই তকমা দেওয়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ ঘাসফুল শিবির৷

তৃণমূল সূত্রে জানানো হয়েছে, এই ঘটনার প্রতিবাদে আগামিকাল থেকে দু’দিন অবস্থান বিক্ষোভে বসবে তৃণমূল৷ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রানিরাসমণি রোডে চলবে তৃণমূলের এই অবস্থান বিক্ষোভ৷ তৃণমূল কংগ্রেসের মহিলা সেল বিজেপির বিরুদ্ধে এই বিক্ষোভ দেখাবে বলেই জানা গিয়েছে৷

বিজেপি শিবিরের তরফে ইলেকশন কমিশনে অভিযোগ জানানো হয় বাংলার পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে৷ তাই অধিক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়নেরও দাবি জানানো হয়৷ আর এর প্রতিবাদে গতকালই গর্জে ওঠেন তৃণমূল নেত্রী৷ মমতার দাবি, বাংলার অপমান করেছে বিজেপি৷ আর এর প্রতিবাদেই অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত গৃহীত হয় তৃণমূলের তরফে৷

শিয়রে লোকসভা নির্বাচন৷ জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে৷ ১১ এপ্রিল থেকে ভোট৷ সাত দফায় নির্বাচন হবে বাংলায়৷ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে৷ যদিও অন্যান্যরা সেভাবে এখনও নিজেদের প্রার্থী তালিকা জানিয়ে উঠতে পারেনি৷ তবে শুরু হয়ে গিয়েছে মহড়া৷ ভোট যুদ্ধে লড়তে যে যার মত মাঠে নেমে পড়েছে৷ তাই ভোটের আগে বিজেপির বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভে বসে বিজেপিকে আরও একবার হুঁশিয়ারি দিল ঘাসফুল শিবির বলেই মনে করা হচ্ছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension