বিনোদন

কুদ্দুস বয়াতির পাশে পাঠাও

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি বেশ অনেক দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা চাচ্ছিলেন। এবার এই শিল্পীকে সাহায্যে পাশে দাঁড়িয়েছে দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান পাঠাও।

পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কুদ্দুস বয়াতির উন্নত চিকিৎসায় আর্থিক সাহায্যের পাশাপাশি তার চিকিৎসার অর্থ সংগ্রহ করতে নিজস্ব প্লাটফর্মের মাধ্যমে সবাইকে উৎসাহ করছে।

এই গুণী শিল্পীর চিকিৎসার জন্য এনসিসি ব্যাংকের শ্যামলী শাখায় একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাকাউন্ট নেম মো. এলিয়াস কুদ্দুস, ০৫৫-০৩১০০৫৩৮৪৫। এ ছাড়া অর্থ সংগ্রহের জন্য ০১৭১৬৮২৯৩৯০ নম্বরের একটি বিকাশ অ্যাকাউন্টও খোলা হয়েছে।

কুদ্দুস বয়াতি বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বেডে চিকিৎসাধীন। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

তার পরিবার জানিয়েছে, আর্থিক সমস্যার কারণে কুদ্দুস বয়াতিকে দেশের বাইরে উন্নত চিকিৎসা এবং সার্জারি করার জন্য নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension