আন্তর্জাতিক

বাংলাদেশিদের ইতালি প্রবেশে ফের নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের ইটালিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) ইটালির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে প্রতিবেশী ভারতের বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইটালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৪ দিন বাংলাদেশে অবস্থান কিংবা দেশটির ভেতর দিয়ে ভ্রমণ করা কোনো ব্যক্তি যে কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে ইটালিতে প্রবেশ নিষিদ্ধ করে দিয়ে একটি নির্বাহী আদেশে সই করা হয়েছে।-খবর রয়টার্সের

কোভিড-১৯ সংক্রমণ শঙ্কায় এর আগেও একবার বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করেছিল ইউরোপীয় দেশটি।

গত বছর করোনার প্রথম ঢেউয়ের ধাক্কায় টালামাটাল ইউরোপে দীর্ঘদিন দেশটিতে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল।

পরে ৭ জুলাই ভাড়া করা বিশেষ উড়োজাহাজে করে ইটালি যান প্রবাসী বাংলাদেশিরা। সেখানে পৌঁছালে ৭৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।

এরপর বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইটালি। পরে কয়েক দফায় সময় বাড়িয়ে অবশেষে ১৪ অক্টোবর বাংলাদেশ থেকে ইটালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension