প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

রূপসী বাংলা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

রোহিঙ্গা তিনজন হলেন মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুছা ও আজিজ। তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার শরণার্থী শিবিরের বাসিন্দা।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক আবু সাইদ বলেন, রোহিঙ্গারা যাতে পাসপোর্ট করতে না পারে সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়। এরই অংশ হিসেবে সন্দেহ হলে পাসপোর্ট করতে আসা শফিউল হাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তায় সন্দেহ হয়। পরে শফিউলকে ডবলমুরিং থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) মো. আশিকুর রহমান বলেন, কে বা কাদের মাধ্যমে রোহিঙ্গারা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করছে তা তদন্ত করা হচ্ছে।

এর আগে গত ২২ আগস্ট সুমাইয়া আক্তার নামের এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে আটক হন পাসপোর্ট কার্যালয়ে। পাসপোর্ট ছাড়াও রোহিঙ্গাদের ভুয়া এনআইডি কার্ড নির্বাচন কমিশনের সার্ভারে রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension