প্রবাস

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় নাইজেরিয়া

রূপসী বাংলা ডেস্ক: বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়তে চায় নাইজেরিয়া। শুক্রবার সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম আহসান এনডিসির সঙ্গে সৌজন্যে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিওফেরি ওনিয়েমা। বাংলাদেশে নাইজেরিয়ার দূতাবাস খোলার বিষয়টি তার সরকারের বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন নাইজেরিয়ান পররাষ্ট্রমন্ত্রী। জবাবে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেয়ায় ধন্যবাদ দেন হাই কমিশনার। এ সময় দেশের উন্নয়নে বাংলাদেশ সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। বাংলাদেশের আসার আমন্ত্রণ জানালে শীঘ্রই সফরের আগ্রহ প্রকাশ করেন ওনিয়েমা। শেষে তাঁর হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেন বাংলাদেশ হাই কমিশনার।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension