প্রবাস

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার শিল্প সাহিত্যের আসর

সুব্রত চৌধুরী: গত ১১ জুন, শনিবার রাত নয়টায় (স্হানীয় সময়) বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার সপ্তম শিল্প সাহিত্যের আসর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। কবি মিশুক সেলিমের সভাপতিত্বে ও খালেদ সরফুদ্দীনের শুভেচছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কবি বেনজির শিকদারের সঞ্চালনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী লেখক, কবি, ছড়াকার, আবৃত্তিকার ও সংগীত শিল্পীরা অংশগ্রহণ করেন।

প্রায় দুই ঘন্টা ব্যাপী স্থায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লেখক, কবি, ছডাকার, বাচিক ও সংগীত শিল্পীরা কথামালা, ছন্দ, কাব্য ও গান পরিবেশন করা হয়।

আয়োজনে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল হক, ইউসুফ রেজা, ড. নূরন্নবী, হাসান ফেরদৌস , সুব্রত চৌধুরী, দিনার মনি ,কবি গৌরাঙ্গ মোহান্ত, ফকির ইলিয়াস, বিমল সরকার, হোসাইন কবির, ইশতিয়াক রুপু আহমেদ, আনোয়ারুল হক লাভলু, দস্তগির জাহাংগির, শিব্বীর আহমদ, লালন নূর, রিপা নূর, রূপা খানম, রিমি রুম্মান, শিবলি সাদিক প্রমুখ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক মিশুক সেলিম, সদস্য সচিব খালেদ সরফুদ্দীন ও সমন্বয়ক আবু সাঈদ রতন শিল্পসাহিত্যের ভার্চুয়াল এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension