
বাইক দুর্ঘটনায় সাংবাদিক মৃত্যুতে গ্রেফতার উচ্চপদস্থ সরকারি অফিসার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শুক্রবার মাঝরাতে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে কেরালার রাজধানীতে। নিহত সাংবাদিকের নাম মুহম্মদ বশির (৩৫)। অভিযোগ উঠেছে ওই সাংবাদিকের মোটর সাইকেলে ধাক্কা মারে এক আইএএস অফিসারের গাড়ি। শনিবার সেই উচ্চপদস্থ অফিসারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আইএএস অফিসার শ্রীরাম ভেঙ্কিটারমন ছাড়াও তাঁর গাড়িতে একজন মহিলাও ছিলেন। তিরুঅনন্তপুরম থানার ভারপ্রাপ্ত আধিকারিক ধীনেন্দ্র কাশ্যপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পরস্পরবিরোধী বক্তব্য রাখেন দুজনেই। তাই নিরপেক্ষ সাক্ষীদের কাছ থেকে জেনে এ ব্যাপারে নিশ্চিত হয়েছি যে শ্রীরাম ভেঙ্কিটারামনই সেইসময় গাড়ি চালাচ্ছিলেন।”
এই ঘটনার পর পুলিশ জানিয়েছে যে, ৩৩ বছর বয়সী শ্রীরাম ভেঙ্কিটারমন প্রাথমিকভাবে তাঁর রক্তের নমুনা পরীক্ষা করার জন্য দিতে রাজি হননি। “যখন কেউ রক্তের নমুনা দিতে অস্বীকার করে তখন এমন আইনি প্রক্রিয়া শুরু করা দরকার যার সাহায্যে তাঁকে গ্রেফতার করা যায়। ওই আধিকারিক নিশ্চয়ই অ্যালকোহল সেবন করেছিলেন, কারণ প্রাথমিক চিকিৎসা রিপোর্টে অ্যালকোহলের গন্ধের কথা বলা হয়েছে।”
এছাড়া এই দুর্ঘটনাকে ঘিরে উঠছে ষড়যন্ত্রের অভিযোগ। ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো ও অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে উযযপদস্থ ওই অফিসারের বিরুদ্ধে। পুলিশকে দেওয়া বয়ানে প্রত্যক্ষদর্শী জবি জি জানিয়েছেন,”আমি একটি সিনেমা দেখে ফিরে আসছিলাম। রাত ১টা নাগাদ আমি একটি গাড়িকে দেওয়ালে ধাক্কা মারতে দেখি। প্রথমদিকে আমি আর কিছুই দেখতে পাইনি, পরে ওই গাড়ির চালকের আসন থেকে একজনকে বেরিয়ে আসতে দেখি।”
কেরলের সাংবাদিক সংগঠন ইউনিয়ন ওফ ওয়ার্কিং জার্নালিস্টস-এর পক্ষ থেকে এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তরুণ সাংবাদিকের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। বশিরের স্ত্রী বং দুই সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা।
পয়ত্রিশ বছরের মহম্মদ বশির ছিলেন মালায়ালাম দৈনিক সিরাজের তিরুঅনন্তপুরমের ব্যুরো প্রধান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১টা নাগাদ শহরের প্রানকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। বশির তখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন। বশিরের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।



