
বাসভবনে হামলা চালিয়ে হাইতির প্রেসিডেন্টকে হত্যা
নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি। বুধবার (৭ জুলাই) এক বিবৃতিতে এ তিনি জানান, স্থানীয় সময় দুপুর ১টায় এক দল দুর্বৃত্ত অস্ত্র হাতে বাসভবনে ঢুকে হামলা চালায়। রাষ্ট্র পরিচালনায় যা যা প্রয়োজন সেসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
৫৩ বছর বয়সী জোভেনেল ময়েস ২০১৭ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন।
Haiti President Jovenel Moise was shot dead by unidentified attackers overnight, stirring fears of another bout of turmoil in a country that has suffered cycles of violence, invasion and repression.
Here are some key events in Haiti's political history 👇https://t.co/QE04p49alj
— Reuters (@Reuters) July 7, 2021



