প্রধান খবরযুক্তরাষ্ট্র

বাহরাইনে মার্কিন নেভির শীর্ষ কর্মকর্তার লাশ উদ্ধার

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ভাইস অ্যাডমিরাল স্কট এ স্টার্নি নামের এ সামরিক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় অপারেশন ইনচার্জ ছিলেন। পঞ্চম নৌবহরেরও কমান্ড ছিল তার হাতে।

মার্কিন নৌবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল জন এম রিচার্ডসন গত শনিবার এক বিবৃতিতে বলেছেন, ভাইস অ্যাডমিরাল স্কট এ স্টার্নির মৃতদেহ তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মৃত্যুর বিষয়ে আমেরিকা ও বাহরাইন যৌথভাবে তদন্ত করছে।

গত মে মাসে তিনি বাহরাইন ঘাঁটির দায়িত্বে আসেন। ঘাঁটিতে আমেরিকা ও মিত্রদের প্রায় ২০ হাজার মেরিন সেনা রয়েছে। এর আগে স্টার্নিকে আফগানিস্তানে কথিত আন্তর্জাতিক জোটের চিফ অব স্টাফ হিসেবে মোতায়েন করা হয়। সামরিক জীবনে তিনি এফ-১৮ বিমানের পাইলট ছিলেন। এছাড়া, তিনি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের অস্ত্র পরিদর্শক ছিলেন। ঢাকাটাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension