প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপির দখলে জাতীয় ঐক্য সমাবেশ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কয়েকজন নেতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শনিবার মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বানে আয়োজিত এই নাগরিক সমাবেশে যোগ দেন।

বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগানে সমাবেশস্থল মুখর করে তুলেছেন। এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাগরিক ঐক্যের কোনো সভা-সমাবেশে স্লোগান দেওয়া হয়নি। এমনকি আজকের সমাবেশে খালেদা জিয়ার পাশাপাশি তারেক জিয়াকে নিয়েও স্লোগান দেওয়া হয়েছে।

এই নাগরিক সমাবেশে সভাপতিত্ব করছেন ড. কামাল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে আছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। সমাবেশে আরও উপস্থিত আছেন ফখরুদ্দিন-মঈনুদ্দীন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension