প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ড. কামালের মার্কা কী?

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ১৯৯১ সালে আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গঠনের পর থেকে গত প্রায় তিন দশক ধরে ‘উদীয়মান সূর্য’ মার্কা নিয়ে ড. কামাল হোসেন নির্বাচন করেছেন। কিন্তু জাতীয় ঐক্য গঠনের ফলে তাঁকে জোটের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ‘ধানের শীষ’ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে।

১৯৯১ সালের নির্বাচনের সময় ধানের শীষের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন ড. কামাল। আজীবন ধানের শীষের বিরুদ্ধেই কথা বলেছেন তিনি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে এখন তাঁকে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে।

ড. কামাল হোসেনের রাজনৈতিক জীবনের এমন অবস্থান চাঞ্চল্য সৃষ্টি করেছে অনেকের মধ্যে। অবশ্য ড. কামাল নীতিগত ভাবে সরাজীবনই এমন বলে মন্তব্য করেন তাঁকে দীর্ঘদিনের পরিচিতজনরা। তাঁদের মতে, সুবিধার জন্য নিজের নীতি সদাপরিবর্তনশীল ড. কামালের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension