খেলা

টাইগারদের ফাইনালে যাওয়ার সমীকরণ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: গতকাল এশিয়া কাপের সুপার ফোরের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজয় বরণ করে ভারতের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে নাটকীয় এক জয় পায় পাকিস্তান। ভারত-পাকিস্তান প্রথম ম্যাচে জয় নিয়ে সমান দুই পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে। যদিও ভারত রান রেটে এগিয়ে থাকার কারণে শীর্ষে রয়েছে। আর আফগানিস্তান ও বাংলাদেশ যথাক্রমে তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে।

তাই বাংলাদেশকে ফাইনাল খেলতে হলে পরের দুইটি ম্যাচ অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে জিততে হবে। হারা যাবে না এক ম্যাচেও। কারণ দুই ম্যাচ জিতে গেলে সমীকরণটা অনেক সহজ হয়ে যাবে টাইগারদের জন্য।

বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধা হবে যদি পাকিস্তান হেরে যায় ভারতের সঙ্গে। কেননা আফগানিস্তানকে হারিয়ে পাকিস্তান ইতিমধ্যে দুই পয়েন্ট অর্জন করেছে। পাকিস্তান ভারতের সঙ্গে হেরে গেলে বাংলাদেশের জন্য পথটা সোজা হয়ে যাবে। সে সময় পাকিস্তানকে হারিয়ে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৪। অন্যদিকে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ২। সেক্ষেত্রে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই লাল-সবুজের ফাইনাল যাওয়ার পথ পরিষ্কার থাকবে। তার আগে অবশ্য বাংলাদেশকে জয় পেতে হবে আফগানিস্তানের বিপক্ষে। দুই ম্যাচেই জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৪ পয়েন্ট। কাল বাংলাদেশ যদি জিতে যায় আর অন্য ম্যাচে পাকিস্তান হেরে যায়, তাহলে সুপার ফোরের শেষ ম্যাচই হবে ফাইনালের আগে ফাইনাল।

আবার, ভারত কাল পাকিস্তানকে হারিয়ে শেষ ম্যাচে আফগানদের হারালে তাদের পয়েন্ট হবে তিন ম্যাচে ৬। সেক্ষেত্রে ভারত সরাসরি ফাইনালে যাবে। কিন্তু যদি এমন হয় যে, ভারত-বাংলাদেশ-পাকিস্তান এই তিন দলের পয়েন্ট সমান। তখন রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে ফাইনালে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension