প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপির মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ শুরু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বগুড়া ৬ ও ৭ আসনের চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে মনোনয়নপত্র বিলি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ সোমবার বিকাল সোয়া ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপাসনের কার্যালয়ে মনোনয়নের চিঠি বিলি শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  খালেদা জিয়ার চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

মনোনয়নের চিঠি পেয়েছেন- খালেদা জিয়া (বগুড়া ৬ ও ৭), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), মওদুদ আহমদ (নোয়াখালী-৫), মেজর (অব.) হাফিজ উদ্দীন (ভোলা-৩), নাজিম উদ্দীন আলম (ভোলা-৪), জহিউদ্দীন স্বপন (বরিশাল -১), মোয়াজ্জেম হোসেন আলাল (বরিশাল -২), সেলিনা রহমান (বরিশাল-৩), রাজিব আহসান ও মেজবাহ উদ্দীন (বরিশাল-৪), মজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫), ব্যারিস্টার আমিনুল হক (রাজশাহী-১) মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), শফিকুল হক মিলন (রাজশাহী-৩), আবু হেনা (রাজশাহী -৪), আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী -১), এবিএম মোশারফ হোসেন (পটুয়াখালী -৪), মোকাররম হোসেন সুজন (রংপুর-১), ওহিদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী (রংপুর-২), মোজাফ্ফর আহমেদ ও রিতা রহমান (রংপুর-৩) সোলেমান আলম ও ডা. মমতাজ (রংপুর-৫), এমদাদুল হক ভরসা (রংপুর-৪), সাইফুল ইসলাম (রংপুর-৬), মনজুরুল ইসলাম ও মামুনুর রশীদ (দিনাজপুর-১), সাদিক রিয়াজ পিনাক (দিনাজপুর-২), হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪), লুৎফুর রহমান মিন্টু ও আবুল বাশার (ঢাকা-৬), ব্যারিস্টার আমিনুল হক (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), শফিকুল হক মিলন (রাজশাহী -৩), আবু হেনা (রাজশাহী -৪), নাদিম মোস্তফা (রাজশাহী ৫), আবু সাঈদ চান (রাজশাহী-৬), আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), শহিদুল আলম ও মনির হোসেন (পটুয়াখালী-২), হাসান মামুন (পটুয়াখালী-৩), সৈয়দ জাহাঙ্গীর আলম ও মোফাজ্জল হোসেন দুলাল (দিনাজপুর-৩), হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪), এজেডএম রেজওয়ানুল হক ও জাকারিয়া বাচ্চু (দিনাজপুর-৫), লুৎফর রহমান মিন্টু ও শাহিনুর ইসলাম মণ্ডল (দিনাজপুর-৬), জয়নাল আবদীন ফারুক (নোয়াখালী-২) প্রমুখ।

এর আগে সোমবার দুপুরে জানানো হয়, বিকেল ৪টায় বরিশাল, সন্ধ্যা ৬টায় রংপুর এবং রাত ৮টায় রাজশাহী বিভাগের প্রার্থীদের মনোনয়নের চিঠি আনুষ্ঠানিকভাবে দেয়া হবে।  ঢাকাসহ বাকি বিভাগের প্রার্থীদের চিঠি দেওয়া হবে আগামীকাল ২৭ নভেম্বর মঙ্গলবার। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশানের কূটনৈতিক জোনে থাকায় ভীড় এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বেশিরভাগ আসনেই দুজনকে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হতে পারে।  এতে একজনের মনোনয়ন বাতিল হলেও, বিকল্প প্রার্থী থাকবে।  এবার ২৪০ আসনে প্রার্থী দেবে বিএনপি।  বাকি ৬০ আসন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটকে (সম্প্রসারিত ২৩ দল) দেয়া হবে।  এর মধ্যে ২০ দলীয় জোটের  শরিক দলগুলো পাচ্ছে ৪০-৪২ আসন।  আর জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো পাচ্ছে ১৮-২০ আসন। ২০ ‍দলীয় জোটে বিএনপিসহ দল আছে ২৩টি।  আর জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি ছাড়া দল আছে চারটি।

প্রার্থীজটের কারণে জটিলতা তৈরি হওয়া আসনগুলোর ব্যাপারে আগামী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই চূড়ান্ত করা হবে।  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় এবং দলের দ্বিতীয় শীর্ষ নেতা দন্ডপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে আবস্থান করায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের চিঠিতে স্বাক্ষর করছেন।

এ সংক্রান্ত দলের সিদ্ধান্তের একটি চিঠি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension