প্রধান খবরভারত

‘মোদী একজন অপদার্থ সন্তান’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: একদিকে রাফায়েল ইস্যু, তার ওপর ধর্ম, সঙ্গে বংশ, বিধানসভা আর লোকসভা নির্বাচনে বিরোধী পক্ষ সব ধরণের হাতিয়ার নিয়ে নেমে পড়েছে ময়দানে৷ পাল্টা দিচ্ছে গেরুয়া শিবিরও৷ আর তারই মাঝে এবার সরাসরি মোদীকে ‘অপদার্থ সন্তান’ বলে কটাক্ষ করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কানহাইয়া কুমার৷ মুম্বইয়ে ‘Save Constitution March’-এ অংশগ্রহণের সময় কানহাইয়া কুমার এই মন্তব্য করেন৷

কানহাইয়া ছাড়া, পাতিদার নেতা হার্দিক প্যাটেল এবং গুজরাত বিধায়ক জিগনেশ মেবানিও এই বিরোধী মিছিলে অংশগ্রহণ করেছিলেন৷

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া বলেন, বলিউডে কাজ করলে মোদী সেরা অভিনেতার পুরস্কার পেতেন৷ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একজন ভালো অভিনেতা৷ তবে নিজের মায়ের যত্ন যে নিতে পারে না তাকে আমি অপদার্থই বলব৷

এদিকে মোদীর পরিবারকে টেনে এনে তাকে আক্রমণ করায় কংগ্রেসকে একহাত নেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেসকে “burden on the nation” বলে রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়েও নেহরু-গান্ধী পরিবারকে আক্রমণ করেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension