বাংলাদেশরাজনীতি

‘বিএনপি নেতারা খালেদা-তারেককে মাইনাস করেছে’

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ বিএনপি নেতারাই দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান  তারেক রহমাকে মাইনাস করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনকে ভাড়া করে অত্যন্ত সুচতুরভাবে তারা (বিএনপি) বেগম জিয়া ও তারেক রহমানকে মাইনাস করছে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা চায় না খালেদা জিয়া মুক্তি পাক। তারা(বিএনপি) চায় খালেদা জিয়া কারাগারেই থাক। আর এখন বিএনপির নেতারা খালেদা জিয়ার মুক্তির নামে যা বলছেন তা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ধোকা দেওয়ার জন্যই বলছে।

ড. কামাল হোসেন এবং বি. চৌধুরী ভাড়ায় খেলছে মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, খেলোয়াড় যেমন ভাড়ায় খেলে উনারাও ২০ দলীয় জোটে এখন ভাড়ায় খাটতে গেছে। ভাড়া করা খেলোয়াড় যেমন পেমেন্ট অনুযায়ি খেলে এখন ড. কামাল হোসেন এবং বদরুদ্দোজা চৌধুরী কতটুকু খেলে নাকি মাঝপথে চলে যায় সেটাই দেখার বিষয়।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি চিত্র নায়িকা নতুন, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনা বিশ্বাস প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension