প্রধান খবরভারত

বিজেপির পথে আরও দুই বিধায়ক, জল্পনা তুঙ্গে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাজ্যসভার ভোটে কৌসলি চাল। রাজ্যসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোট দিলেন দুই কংগ্রেস বিধায়ক। আর এরপরেই গুজরাত বিধানসভা থেকে সরে দাঁড়ালেন কংগ্রেসের প্রভাবশালী বিধায়ক অল্পেশ ঠাকুর এবং অপর আরও এক বিধায়ক। প্রভাবশালী এই বিধায়কের নাম ধবলসিন জালা।

আর এরপরেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাঁরা। দলে থেকেও কেন এহেন দলবিরোধী কাজ করলন ওই দুই বিধায়ক তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপিতে যোগ দিতেই কি এহেন সিদ্ধান্ত কংগ্রেসের দুই বিধায়কের। তা নিয়ে জল্পনা তৈরি।

শুক্রবার সকালে গুজরাত বিধানসভায় রাজ্যসভার দুই আসনের জন্য ভোটাভুটি শুরু হয়। এই দুই আসনের মধ্যে একটিতে বিজেপি প্রার্থী করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। অন্য আসনে বিজেপির প্রার্থী ওবিসি নেতা যুগলজি ঠাকুর। কংগ্রেস প্রার্থী করেছিল চন্দ্রিকা চুড়াসামা এবং গৌরব পান্ডিয়াকে। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর অল্পেশ ঠাকুর বলেন, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাওয়া সৎ জাতীয় নেতৃত্বের পক্ষে ভোট দিয়েছি। অত্মরাত্মার ডাকে সাড়া দিয়ে ভোট দিয়েছি। কংগ্রেসে থাকাকালীন মানসিক যন্ত্রণা ছাড়া আর কিছু পাইনি। সেই বোঝা থেকে আমি এখন মুক্ত।

ভোট শেষে বিজেপির দুই প্রার্থী অর্থাৎ এস জয়শংকর এবং যুগলজি ঠাকুর দুজনেই জয় পান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension