
বিজেপির ‘মিথ্যুকদের’ ট্যুইটারে আক্রমণ কংগ্রেসের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কত রকম ভাবে মিথ্যা কথা বলেছে দেশের শাসকদল বিজেপি? দেশের জনতাকে তা জানাতে এবার ট্যুইটারে ভিডিও বার্তা দিল কংগ্রেস৷
কংগ্রেসের তরফে ওই বার্তায় নিশানা বানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত অনীলচন্দ্র শাহ, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি৷
ভিডিওর প্রথমে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি এমন একটি বিষয়ে যার কোনও অস্তিত্ব নেই৷ ‘Entire Political Science’ বিষয়টা কী তা স্পষ্ট নয়৷ কংগ্রেসের নিশানায় এরপর অমিত শাহ৷ ভিডিওর স্লাইডারে বলা হয়েছে, অমিত শাহের ছেলে দুটো জমির জন্য লোন নিয়েছে, তা রাজ্যসভার অ্যাফিডাভিটে লুকিয়েছে অমিত শাহ৷
স্মৃতি ইরানিকেও আক্রমণ করেছে কংগ্রেস৷ বস্ত্রমন্ত্রীর সম্পর্কে বলা হয়েছে, তিনি কোনও একটি মিথ্যা কথা নিয়ে থাকতে পারে না৷ তিনি নাকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার এব অ্যার্টস (দূরশিক্ষা)৷ আবার একই সঙ্গে তিনি নাকি বি.কম (পার্ট ওয়ান) দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিং৷ আবার তিনি নাকি দাবি করেন তাঁর ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে৷
BJP’s FAKE IT TILL YOU MAKE IT tradition has a new taker – ABVP’s Ankiv Baisoya – filer of fake papers, and soon to be Ex-President of DUSU. We hope. 🤞🏼 pic.twitter.com/TjfPbfw0u6
— Congress (@INCIndia) September 19, 2018
কংগ্রেসের এই বিস্ফোরক প্রচারে এবার বিজেপি জবাবি হামলা কীভাবে করে তাই দেখার৷



